Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ধর্ম স্লাইডার

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

By Hasan MajorMarch 17, 20242 Mins Read

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে জোহরের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নৃশংসভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কাবির।

দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে দোয়াও করা হয়।

মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, বঙ্গভবনের সংশ্লিষ্ঠ সচিবগণ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরা অংশ নেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে দুপুরে বঙ্গভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।

বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

ছোট বোনকে সাথে নিয়ে পিতার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

June 25, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

June 24, 2026

Latest News

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa