Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গবন্ধুর নামে প্রবর্তিত পুরস্কার শিল্পায়নের বিকাশে সহায়ক হবে: শিল্পমন্ত্রী
জাতীয়

বঙ্গবন্ধুর নামে প্রবর্তিত পুরস্কার শিল্পায়নের বিকাশে সহায়ক হবে: শিল্পমন্ত্রী

By Saiful IslamOctober 29, 20213 Mins Read

বঙ্গবন্ধুর নামে প্রবর্তিত পুরস্কার শিল্পায়নের বিকাশে সহায়ক হবে: শিল্পমন্ত্রী

Advertisement

জুমবাংলা ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিল্প পরিকল্পনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে শিল্পায়নের যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল সেই স্বপ্নের সোনালি পথ ধরে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও দিক-নির্দেশনায় দেশে বহুমুখী শিল্পায়নের ধারা জোরদার এবং বেসরকারি খাতে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এ পুরস্কার প্রদানের লক্ষ্য হচ্ছে, শিল্প উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানকে স্মরণ করা। আশা করি বঙ্গবন্ধুর নামে প্রবর্তিত এ পুরস্কার সৃজনশীল উদ্যোক্তা তৈরি এবং শিল্পায়নের বিকাশে সহায়ক হবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্ব বাঙালি জাতিকে অন্ধকারের অমানিশায় আলোর পথ দেখিয়েছে। কোভিড-১৯ মহামারীর ফলে বৈশ্বিক শিল্পায়ন ও অর্থনীতি যেখানে মারাত্মকভাবে বিপর্যস্ত, সেখানে প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। বিশ্ব নেতৃত্বের কাছে এটি একটি মিরাকল হলেও বাংলাদেশের জন্য এটি প্রতিষ্ঠিত বাস্তবতা। কোনো যাদুকাঠির স্পর্শে নয়, বরং এ দেশের মাটি ও মানুষকে নিয়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এই দু:সময়ে আমাদের অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করেছে। ২০১৯-২০২০ অর্থবছরে শিল্পোন্নত দেশগুলোতে ঋণাত্মক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। অথচ বাংলাদেশ ৫.২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। আমাদের জিডিপি প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার দেশগুলোর জিডিপি এবং বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধির চেয়ে বেশি।আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন। এতে অন্যদের মধ্যে পুরস্কার প্রাপ্ত শিল্প উদ্যোক্তাগণ এবং শিল্প মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মুজিববর্ষে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিদর্শনস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তরের লক্ষ্যে নিয়ে যেতে হলে নিজস্ব মেধা, সৃজনশীলতা ও উৎপাদনশীলতাকে কাজে লাগিয়ে শিল্পোদ্যোক্তারা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে।

সভাপতির বক্তব্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বেসরকারিখাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এটি আলোকিত শিল্প উদ্যোক্তাদেরকে পণ্য বহুমুখীকরণ, আমদানিবিকল্প পণ্য উৎপাদন, জাতীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদন, বাজার ব্যবস্থাপনা, রপ্তানি বৃদ্ধি করার ক্ষেত্রে উদ্যোক্তাদের উৎসাহিত করবে বলে আশা করি।

শিল্প ক্ষেত্রে অবদান সাপেক্ষে প্রতিবছর (১) বৃহৎ শিল্প (২) মাঝারি শিল্প (৩) ক্ষুদ্র শিল্প (৪) মাইক্রো শিল্প (৫) হাইটেক শিল্প (৬) হস্ত ও কারু শিল্প এবং (৭) কুটির শিল্পের সাথে জড়িত নির্বাচিত শিল্প উদ্যোক্তা বা শিল্প প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রদান করা হবে। বিদ্যমান জাতীয় শিল্পনীতিতে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী মোট সাত ক্যাটাগরির শিল্পের প্রতিটিতে তিন জন করে মোট ২১ জন শিল্প উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে প্রতিবছর (০১ জুলাই-৩০ জুন সময়ের জন্য) এ পুরস্কার প্রদান করা হবে। এ বছর দুইটি ক্যাটাগরিতে যৌথভাবে দু’টি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। এগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ০৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ০৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ০৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ০৩টি, হাইটেক শিল্প ক্যাটাগরিতে ০৩টি, হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে ০৩টি এবং কুটির শিল্প ক্যাটাগরিতে ০৩টি।

১ম পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, ২য় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং ৩য় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেয়া হয়। স্বর্ণের ক্রেস্টগুলো ১৮ ক্যারেট মানের স্বর্ণ দ্বারা নির্মিত। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সকলকেই সম্মাননাপত্র প্রদান করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa