
আজ রবিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপার প্রেস ব্রিফ্রিং করে বিস্তারিত জানাবেন।
সিসিটিভি’র ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ২টা ১৬ মিনিটে দুই যুবক মই বেয়ে নির্মাণাধীন ভাষ্কর্যের ওপর উঠে শক্ত কিছু দিয়ে ভাস্কর্য ভাঙচুর করছে। কয়েক সেকেন্ড ভাংচুর শেষে তারা মই বেড়ে নিচে নেমে নির্বিঘ্নে চলে যায়।
এদিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর কুষ্টিয়া শহরে জেলা বিএনপি কার্যালয়ে দফায় দফায় ভাঙচুর ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার ছবি তুলতে গিয়ে দুই গণমাধ্যমকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরসহ কুষ্টিয়া শহরে বেশকিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে যাওয়ায় জেলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ভাল খবর দেয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



