
পরে তারা জাতির পিতার বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআ)।
এর আগে সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণ বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেধা’ গতকাল (৮ মার্চ) তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছায়।
সফরে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণের মধ্যে রয়েছেন কমডোর মহাদেব গোর্বধন রাজু ও জাহাজদুটির অধিনায়ক কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি ও কমান্ডার গৌরব দুর্গাপাল।
এছাড়া ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ/ঘাঁটিসহ মোংলা ও খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দু’টি আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



