Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিল ফুটফুটে ২ জেব্রা শাবক
জাতীয়

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিল ফুটফুটে ২ জেব্রা শাবক

By Hasan MajorSeptember 25, 2024Updated:September 25, 20242 Mins Read

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিল ফুটফুটে ২ জেব্রা শাবক

Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন দুই নবজাতকের জন্ম হয়েছে। রবিবার ও মঙ্গলবার নতুন জন্ম নেওয়া দুই শাবককে জেব্রা পালের সঙ্গে ঘুরতে দেখা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, গত রোববার ও মঙ্গলবার সকালে জেব্রা পালের সঙ্গে নতুন শাবককে দেখতে পাওয়া যায়। বর্তমানে নতুন শাবকদের অন্যান্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচাতে বিশেষ নজরে রাখা হয়েছে। এর আগে সাফারি পার্কে মোট জেব্রার সংখ্যা ছিল ২৮টি। এর মধ্যে ১৪টি পুরুষ ও ১৪টি মাদি। নতুন জন্ম নেওয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা ৩০টি।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান বলেন, জেব্রা ইকুইডর পরিবারের আফ্রিকান ক্ষুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী। যারা তাদের স্বতন্ত্র-কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত। পার্কের একই বেষ্টনীতে জেব্রার সঙ্গে জিরাফ, চিত্রা ও মায়া হরিণসহ আরও কিছু প্রাণী বসবাস করে।

আনিসুর রহমান আরও বলেন, জেব্রা শাবক ৭ থেকে ৮ মাস মায়ের দুধ পান করে। এরা পাল ধরে ঘুরে বেড়ায়। নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে পালের অন্য সদস্যরাও। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে।

পার্ক সূত্র জানায়, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার পর একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কিছু জেব্রা সাফারি পার্কে আনা হয়। জেব্রাগুলো পার্কের ‘আফ্রিকান সাফারি’ অংশে ঝোপঝাড় ও তৃণভূমির সমন্বয়ে বিশাল এলাকাজুড়ে বিচরণ করে। পার্কে জেব্রার সঙ্গে ওয়াইল্ডবিস্ট, জিরাফ, গ্যাজেল, কমন ইংল্যান্ড, চিত্রা ও মায়া হরিণসহ আরও বেশ কিছু প্রাণী বসবাস করে।

আইএমএফের এমডি’র সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

June 25, 2026
masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

June 25, 2026
ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

June 25, 2026

Latest News

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa