
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ অন্যান্য পরিবহন পারাপার হয়েছে ৩৯ হাজার ৪৮১টি। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা।
এরআগে গত দুই দিনে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ৬৬ হাজার ৬২৫টি পরিবহন পারপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৩৬০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের ব্যাপক চাপ রয়েছে। গত দুই দিনের টোল আদায়ের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। এতে প্রায় ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



