
সেতু কর্তৃপক্ষ সূত্র মতে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৩ হাজার ৯১২টি পরিবহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
এরমধ্যে সেতুর পূর্বপাড়ে ১৭ হাজার ৫১৩টি পরিবহনের বিপরীতে টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৫ হাজার ১১০ টাকা এবং সেতুর পশ্চিমপাড়ে ১৬ হাজার ৩৯৯টি পরিবহনের বিপরীতে টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৬৯০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ‘গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে রেকর্ডসংখ্যক পরিবহন পারাপার হয়েছে। শনিবারও যে পরিমাণ পরিবহন সেতু পারাপার হচ্ছে, তাতে টোল আদায় আরও বেশি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



