Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে যেসব দেশ
জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে যেসব দেশ

By Shamim RezaJuly 22, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আধুনিক সভ্যতার অন্যতম আবিষ্কার স্যাটেলাইট। দিন দিন বিশ্বে বৃদ্ধি পাচ্ছে স্যাটেলাইটের ব্যবহার। ঠিক একই সময়ে এসে বাংলাদেশও মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়নের জন্য দেশের প্রথম স্যাটেলাইটর উৎক্ষেপণের মাধ্যমে মাইলফলক তৈরি করে।

স্যাটেলাইট উৎক্ষেপণের শুরু থেকে পরবর্তী সময় পর্যন্ত এর ব্যবহার নিয়ে নানা রকম আলোচনা ও সমালোচনা হলেও এই স্যাটেলাইটের বাস্তবিক প্রয়োগ শুরু করেছে দেশ এবং বিদেশের বিভিন্ন সংস্থা। ফলে লাভবান হতে শুরু করেছে বাংলাদেশ ।

ফ্রান্স ভিত্তিক স্পেস রিসার্চ সংস্থা থালাস এলিনিয়ার তৈরি স্পেসবার-৪০০০ বি-১ স্যাটেলাইট মডেল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর জিওস্টেশনারি যোগাযোগ স্যাটেলাইট যা বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলে থাকা বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ৪২টি টিভি চ্যানেল এবং রেডিও স্যাটেলাইটটির ব্যবহার করছে পূর্ণমাত্রায়।

এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু গবেষণা সংস্থা, বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস সংস্থাসহ বেশ কিছু রাস্ট্রায়ত্ব সংস্থা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে আসছে। ডিটিএইচ সেবা প্রদানকারী বেসরকারি সংস্থা আকাশ এই স্যাটেলাইটের ৫টি ফ্রিকোয়েন্সী নিজেদের হাতে রেখেছে, যার মাধ্যমে বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোতে ডিটিএইচ ব্যবসা বাড়াতে চায়।

শুধু বেসামরিক সংস্থা নয়, বাংলাদেশের আধা-সামরিক সংস্থা বিজিবি তাদের বর্ডার মনিটর ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন এর জন্য বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট ব্যবহার করা শুরু করেছে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের বিওপি গুলোর সাথে টেলিযোগাযোগের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে সক্ষম নয়, সেখানে এই স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমকে করেছে আরও বেশি নিরাপদ এবং সহজ। সামরিক বাহিনীর মধ্যে বাংলাদেশ সেনা এবং নৌবাহিনী বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট সিস্টেমের সাথে যুক্ত হয়েছে যা এদের তথ্য আদান প্রদানকে করেছে আরও বেশি নিরাপদ।

ভূমি কিংবা সাগর যেখানেই হক বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর মাধ্যমে সামরিক বাহিনীগুলো নিজস্ব চ্যানেলে আরও নিরাপদে যোগাযোগ স্থাপন করতে পারছে। যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও উন্নত করেছে। নিজস্ব স্যাটেলাইট ব্যবহারের ফলে বাংলাদেশ সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থার পরিধি বিপুল অংশে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই একমাত্র দেশ যারা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে দেশ এবং দেশের বাইরে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে সক্ষম।

শুধু দেশী সংস্থা নয় বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশের বিভিন্ন মিডিয়া সংস্থা বর্তমানে বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট থেকে ভাড়া নেয়া ট্রান্সপন্ডার ব্যবহার করছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো,

১) হন্ডুরাস – ২টি বেসরকারি টিভি চ্যানেল।
২) তুরস্ক – ১টি বেসরকারি টিভি চ্যানেল।
৩) ফিলিপাইন- ১টি বেসরকারি টিভি চ্যানেল (আরও একটি চুক্তিবদ্ধ হয়েছে)।
৪) ঘানা – ২ টিভি চ্যানেল (আরও একটি সম্প্রচারের অপেক্ষায়)।
৫) ক্যামেরুন – ১টি বেসরকারি টিভি চ্যানেল।
৬) দক্ষিণ আফ্রিকা – ২টি অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল।

স্যাটেলাইট পাঠানোর পর থেকে এই পর্যন্ত বিশ্বের ৬টি দেশের ১১টি সংস্থা এই স্যাটেলাইটটি ব্যবহারে চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়া থাইল্যান্ডের পাঠানো থাইকম৪ ও বঙ্গবন্ধু – ১ স্যাটেলাইট এর সাথে ইন্টার কানেক্টিভটির অধীনে যেসব অঞ্চলে থাই স্যাটেলাইট কভারেজ নেই সেখানে বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট এর মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদেশি এসকল সংস্থা থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে। পাশাপাশি দেশীয় মিডিয়া সংস্থাগুলো বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট ব্যবহার করায় বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে করা সম্ভব হবে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তথ্য অনুসারে বাংলাদেশ আগামী নয় বছরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে পরিচালনা ব্যয় তুলে আনতে সক্ষম হবে।

সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

February 2, 2026
নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

February 2, 2026
শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

February 2, 2026
Latest News
রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.