Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ
জাতীয়

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

By Md EliasFebruary 5, 20263 Mins Read

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্তের অগ্রগতি ও সর্বশেষ তথ্য তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

Advertisement

বুধবার রাতে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে হাতিরঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি সরাসরি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত কি না, তা ফরেনসিক পরীক্ষা ও নিবিড় তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ডিবিপ্রধান বলেন, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হাতিরঝিল থানায় করা সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে। বিষয়টি সাইবার অপরাধ-সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের দায়িত্ব ডিবির কাছে ন্যস্ত করা হয়। তদন্তের অংশ হিসেবে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয় এবং পরে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবন কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে মামলাজামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবন কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় ইতোমধ্যে হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম। মামলায় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করা হয়েছে।

ডিবিপ্রধান জানান, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার, হার্ডডিস্কসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এসব আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি বলেন, ‘ফরেনসিক প্রতিবেদন ও প্রযুক্তিগত বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত কার সংশ্লিষ্টতা কতটুকু—সে বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হবে। মামলার আগে বা পরে বঙ্গভবনে কোনো সার্চ বা অভিযান চালানো হয়েছে কি না, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানাতে পারবে।

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটকজামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। ব্যাপক সমালোচনার মুখে ওই পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, এটি একটি সাইবার হামলার ফল এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত আমিরের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

পুলিশ জানায়, শুধু ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নয়—জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের আরো কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সাম্প্রতিক সময়ে সাইবার হামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩১ জানুয়ারি ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করে ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং সেখানে এমন কনটেন্ট পোস্ট করা হয়; যা নারীবিদ্বেষ, অশ্লীলতা, ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার শামিল। পরে বিষয়টি জানাজানি হলে হাতিরঝিল থানায় জিডি করা হয়।

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

ডিবিপ্রধান সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সুষ্ঠু তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন। পুলিশের আশা, ফরেনসিক প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে খুব শিগগির এই সাইবার হামলার নেপথ্যের পুরো চিত্র স্পষ্ট হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

July 8, 2026
world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

July 8, 2026
Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

July 8, 2026

Latest News

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Gruad

সড়কের পাশে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa