Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গভবন ছেড়ে যেখানে উঠলেন আবদুল হামিদ, যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন
জাতীয় স্লাইডার

বঙ্গভবন ছেড়ে যেখানে উঠলেন আবদুল হামিদ, যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন

By Sibbir OsmanApril 24, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. আবদুল হামিদ। তিনি টানা দুই মেয়াদে ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়ে যান।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণ করেন। এ সময় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় রাষ্ট্রপতি আবদুল হামিদকে।

দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ ওঠেন রাজধানীর নিকুঞ্জ-১ এ তার নিজ বাড়িতে। রাষ্ট্রপতির দায়িত্ব পূর্ণ করার পর আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসাসুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।

‘রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইনে’ সাবেক রাষ্ট্রপতিরা কী কী সুযোগ-সুবিধা, কীভাবে পাবেন তা নির্ধারণ করা আছে। রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ যে মাসিক বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে মাসিক অবসর ভাতা পাবেন আমৃত্যু।

রাষ্ট্রপতি অবসর ভাতা গ্রহণ করে মারা গেলে তার বিধবা স্ত্রী অথবা ক্ষেত্র অনুযায়ী বিপত্নীক স্বামী তার প্রাপ্য অবসর ভাতার দুই-তৃতীয়াংশ হারে মাসিক ভাতা পাবেন আমৃত্যু। অবসর ভাতা পাওয়ার যোগ্য একজন সাবেক রাষ্ট্রপতি অবসর ভাতার পরিবর্তে আনুতোষিকও (এককালীন অর্থ) নিতে পারেন।

‘দ্য প্রেসিডেন্টস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। অবসরে যাওয়ার পর সাবেক রাষ্ট্রপতি হিসেবে একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেনডেন্ট (সাহায্যকারী) পাবেন আবদুল হামিদ। একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসাসুবিধার সমপরিমাণ চিকিৎসাসুবিধা পাবেন তিনি।
বঙ্গভবন ছেড়ে যেখানে উঠলেন আবদুল হামিদ, যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন

Advertisement

আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ, সাবেক রাষ্ট্রপতি হিসেবে একটি কূটনৈতিক পাসপোর্ট, দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা পাবেন আবদুল হামিদ। তিনি দাপ্তরিক ব্যয়ও পাবেন, এর পরিমাণ সরকার নির্ধারণ করে দেবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটিয়ে আসা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের সন্তান মো. আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগে, আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জিল্লুর রহমানের মৃত্যুর পর বেশ কিছুদিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ১৯৭০ সালে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে সাতবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

একজন সফল রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি হয়ে বঙ্গভবন ছাড়ছেন তিনি। তবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে অবসরে গেলেও আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসাসুবিধাসহ অন্য কিছু সুযোগ-সুবিধা পাবেন তিনি।

৬০ কি.মি বেগে হতে পারে ঝড়বৃষ্টি, যেসব এলাকায় সতর্কসংকেত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

June 29, 2026
কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

June 29, 2026
মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

June 29, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দীপু মনি

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকে

পে-স্কেল বাস্তবায়ন

পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa