Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বঙ্গোপসাগরে মাছ শিকার: নিষেধাজ্ঞা বাংলাদেশে, মানছেন না ভারতীয়রা
জাতীয়

বঙ্গোপসাগরে মাছ শিকার: নিষেধাজ্ঞা বাংলাদেশে, মানছেন না ভারতীয়রা

By Saiful IslamMay 22, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : একই সাগরে দুই নিয়ম। বাংলাদেশিরা ঘাটে ট্রলার নোঙর করে রাখলেও বঙ্গোপসাগরে মাছ শিকার করছেন ভারতীয়রা। এতে সামুদ্রিক মাছের প্রজনন নিরাপদ হচ্ছে না। উৎপাদন বৃদ্ধির সুফলও পাওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সমুদ্রে মাছ শিকারের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। তাই পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলেরা অলস বসে আছেন। কিন্তু একই সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরছেন পার্শ্ববর্তী দেশের জেলেরা।

জেলেদের অভিযোগ, প্রতিবারই বাংলাদেশে নিষেধাজ্ঞার সুযোগে সমুদ্র দাপিয়ে বেড়ায় ভারত ও মিয়ানমারের জেলেরা। মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন বাংলাদেশি জেলেরা খেয়ে-না খেয়ে দিন পার করলেও সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছেন অন্যরা।

বিশেষজ্ঞরা বলেন, একই সাগরে দুই নিয়ম চলতে পারে না। অন্য দেশের জেলেরা মাছ ধরায়, বঙ্গোপসাগর জালমুক্ত থাকছে না। সামুদ্রিক মাছের নিরাপদ প্রজননের জন্য পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের পরামর্শ তাদের।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মেরিন ফিশারিজ একুয়াকালচারের বিভাগীয় চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী বলেন, ‘যেখানে ১৪ জুন ভারতীয় জেলেদের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়; সেখানে আমাদের জেলেদের ২৩ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হয়।’

ওয়ার্ল্ড ফিশের গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাছের ডিম ছাড়ার সময়টা পরিবর্তন হচ্ছে। এ নিয়ে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণার দরকার। আসলে আমাদের মাছগুলো এ সময় ডিম দেয় কি না?’

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাবুল বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে একই সময় নিষেধাজ্ঞা নির্ধারণের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

এদিকে, একের পর এক নিষেধাজ্ঞায় নাকাল উপকূলের জেলেরা। বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৪৭ দিনই নদী ও সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকে। এ সময় বেকার থাকতে হয় তাদের। যার কারণে ঋণের বোঝা পিছু ছাড়ছে না জেলেদের।

মা ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত, জাটকা সংরক্ষণে অভায়শ্রমে ৮ মাসের নিষেধাজ্ঞা থাকে মার্চ-এপ্রিল দুমাস, আর সাগরে থাকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা।

গত ২০ মে থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়; চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এ সময়কালে সমুদ্রে মাছ শিকারি কোনো ধরনের নৌযান চলাচল করতে পারবে না।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় না নিষেধাজ্ঞা বঙ্গোপসাগরে বাংলাদেশে ভারতীয়রা মাছ মানছেন শিকার
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

February 5, 2026
রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

February 5, 2026
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

February 4, 2026
Latest News
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.