জুমবাংলা ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে কোথাও টানা বৃষ্টির শঙ্কা নেই, থেমে থেমে হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময়ে নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে সকাল ৬টার পর থেকে। বৃষ্টির এ ধারা দিনব্যাপী থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৪ মিলিমিটার। এদিকে ঈশ্বরদীতে ৩, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২, সাতক্ষীরা, পটুয়াখালীর খেপুপাড়া, নীলফামারীর ডিমলা, ময়মনসিংহ ও নেত্রকোনায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দুই বিভাগে বৃষ্টির আভাস

Advertisement

এছাড়া পটুয়াখালী, সিলেট, সন্দ্বীপ, রাঙামাটি, রংপুর, নিকলি ও গোপালগঞ্জে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

শনিবার (১৮ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবারও সকালে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে সূর্যের দেখা মেলে।

প্রথমবারের মতো প্রকাশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.