রেমিট্যান্স

Advertisement
চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনেই রেমিট্যান্স বা প্রবাসী আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আবারও ৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

গতকাল রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নতুন বছরের প্রথম ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোট ১১২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৭৪৯ কোটি টাকার বেশি। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪১ কোটি ডলার বেশি। গত বছরের জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স।

আরও পড়ুনঃ স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানিরা, সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার (৩ দশমিক ২৯ বিলিয়ন) রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এ রেমিট্যান্স দেশে আসে, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মে মাসে, যার পরিমাণ ছিল ২৯৭ কোটি ডলার। তবে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছে সদ্য বিদায়ী বিজয়ের মাস ডিসেম্বর। ওই মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ হলো—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.