Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বছরের শেষে এসে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন প্রকল্প অনুমোদন মন্ত্রিসভায়
জাতীয়

বছরের শেষে এসে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন প্রকল্প অনুমোদন মন্ত্রিসভায়

By Sibbir OsmanDecember 11, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশে প্রত্যেকটি বিদ্যালয় থেকে কমপক্ষে দুইজন করে মোট ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি শিক্ষায় দক্ষতা বৃদ্ধিতে ৪৬ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৪তম ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র সাব-কম্পোনেন্ট ১ দশমিক ৫ এর অন্তর্ভুক্ত ‘সিস্টেমেটিক ইংলিশ টিচিং ফর প্রাইমারি টিচার্স’র আওতায় ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ‘ট্রেইনিং অফ দ্যা মাস্টার্স ট্রেইনার্স ইন ইংলিশ (টিএমটিই) সেবা ক্রয় সংক্রান্ত চুক্তি অনুমোদন দেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ২২মে একনেক সভায় বাস্তবায়ন হয়। সেখানে প্রকল্পের মেয়াদ ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত অনুমােদিত হয়। এই প্রকল্পের সাব-কম্পােনেন্ট ১ দশমিক ৫ এ ‘সিস্টেমেটিক ইংলিশ টিচিং ফর প্রাইমারি টিচার্স’র আওতায় সারা দেশে প্রতিটি বিদ্যালয় থেকে কমপক্ষে ২ জন করে মােট ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি শিক্ষাদানে দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রকল্পের ডিপিপি অনুসারে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে অঞ্চলভিত্তিতে দেশের ১৫টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) ১ হাজার ৯৮০ জন (মূল ডিপিপিতে ১ হাজার ১৪০ জন রয়েছে) মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণের মাধ্যমে পুল গঠন করা হবে।

ডিপিপি অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য একক উৎসভিত্তিক ক্রয় পদ্ধতিতে (সিঙ্গেল সোর্স সিলেকশন মেথটড) ব্রিটিশ কাউন্সিলের অনুকূলে আর এফ পি পাঠানো হলে উক্ত প্রতিষ্ঠান আনুষ্ঠানিক প্রস্তাবনা প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রেরণ করে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা ৪৬ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকায় ‘ট্রেইনিং অফ দ্যা মাস্টার্স ট্রেইনার্স ইন ইংলিশ’ করার চুক্তি সম্পাদনে সিসিজিপি’র অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

February 6, 2026
Latest News
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.