Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বছরের শেষ দিন বিএনপিকে যা বললেন ওবায়দুল কাদের
জাতীয়

বছরের শেষ দিন বিএনপিকে যা বললেন ওবায়দুল কাদের

By Sibbir OsmanDecember 31, 20202 Mins Read

ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: বিএনপিকে ‘ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক’ বলেও মনে করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতিক্ষমতা কেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা।’

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি বছরের শেষ দিন নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এতোদিন “না” ছাড়া কিছুই দেখতে পেতো না। এখন দেখতে পায় “ধ্বংস”। ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে এখন সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ চলছে।’

‘সরকার গণতন্ত্র-অর্থনীতি ধ্বংস করে দিয়েছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশে চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। যাদের হাত ধরে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, এদেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে অবিরাম। প্রকারান্তরে যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখনও দেশের ধ্বংস চায়।’

তিনি বলেন, ‘বিএনপি দেশকে পিছিয়ে দিতে চিরাচরিত পাকিস্তানি ভাবধারার দৃষ্টিসীমায় রাষ্ট্রের অর্জন আর সক্ষমতার সুবর্ণ রূপ দেখতে পায় না। তারা শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত। দেশে কোনও স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক-স্বাধীনতা। আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, পারছে অবিরাম বিষোদ্গার করতে।’

‘দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে’ বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের শতফুল একদিনেই ফোটে না, এর জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন পরিচর্যার, আর এই গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কোনও দায়িত্বশীল ভূমিকা তো রাখেইনি বরং পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনরায় পাবার আগেই ফল প্রত্যাখ্যান করেছে, যা প্রকারান্তরে জনগণের রায়কেই অপমান করা।’

‘করোনা মহামারিতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে একজন মানুষও না খেয়ে মরেনি, আর এটাই বিএনপির কষ্টের কারণ’ বলেও জানান সড়কমন্ত্রী।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, উচ্চহারে প্রবৃদ্ধি, প্রবাসী আয়সহ সকল আর্থ-সামাজিক সূচকে ফিরে এসেছে ইতিবাচক ধারা।’

মন্ত্রী বলেন, ‘বিশ্বসমাজ যখন দেশের প্রশংসা করে তখন বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না। তাদের সমস্যা মনস্তাত্ত্বিক, তারা সৃষ্টিতে নয়, ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে। জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাটা পছন্দ করে না। জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। আর এজন্যই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না।’

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে রাজনীতিতে জনসম্পৃক্ত ইস্যু খুঁজে পাওয়ার ব্যর্থতা বিএনপি নেতৃত্বের অক্ষমতা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa