চলতি বছর প্রথমবারের মতো তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গতকাল রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে ২৭টি জেলায়। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। হিট স্ট্রোকসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
 তাপমাত্রা রেকর্ড

Advertisement

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যায়।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ও আগামীকাল তাপমাত্রা আরও বাড়তে পারে।

২৫ জুলাই থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ২৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং দেশের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিরাজগঞ্জে ৩৭ দশমিক ৮ ডিগ্রি, কুষ্টিয়ায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপপ্রবাহের অন্য এলাকাগুলোয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.