মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে বড়লেখা সীমান্তে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় টহলদল দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারির গতিবিধি লক্ষ্য করে। তাদের চ্যালেঞ্জ করা হলে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।
এ সময় আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এতে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তি ও তার সহযোগী সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনার পর বিজিবি প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


