
গত আইপিএলে খেলা হয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআইয়ের এক সূত্রে জানা গেছে, দল দীর্ঘদিন ধরেই নাম বদল নিয়ে ভাবনাচিন্তা করছিলো। এবার আগামী আইপিএলের আগে নাম বদল করাটাই সমীচিন ভেবেছে তারা। এটি কোনোভাবেই আচমকা কোনো সিদ্ধান্ত নয়।
মোহিত বর্মন, নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা ও করণ পলের দলের ২০২০’র সিজনেও ট্রফি অধরা থেকে গিয়েছে। টুর্নামেন্টের গোড়াপত্তন থেকে এখনো পর্যন্ত প্রতিবারই তারকা-খচিত দল গড়েও একবারও খেতাব জিততে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। সংযুক্ত আরব আমিরশাহীতে গত আইপিএলে তৃতীয় স্থানে শেষ করেছে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল।
নিলামের ঠিক আগে দলের নাম পাল্টে রাখা হয়েছে পাঞ্জাব কিংস। ১৮ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম সিজনের নিলাম প্রক্রিয়ার আয়োজন হবে। গত মৌশুমের পর পাঞ্জাব গ্লেন ম্যাক্সওয়েলসহ বেশ কয়েকজন নামী খেলোয়াড়কে রিলিজ করেছে। নিলামে খেলোয়াড়দের নিতে পাঞ্জাবের হাতে ৫০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



