Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘বন্ধু’ কাদিরকে হারিয়ে শোকে কাতর ইমরান খান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘বন্ধু’ কাদিরকে হারিয়ে শোকে কাতর ইমরান খান

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 7, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির (৬৩) মারা গেছেন। শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাক ক্রিকেটে। শোকাচ্ছন্ন বিশ্ববরেণ্য ক্রিকেট ব্যক্তিত্বরা। তবে বেশি মন কাঁদছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের। বন্ধু পরপারে চলে যাওয়ায় শোকে কাতর তিনি।

‘বন্ধু’ কাদিরকে হারিয়ে শোকে কাতর ইমরান খান

Advertisement

কাদিরের ক্রিকেটে উঠে আসার গল্পটা ছিল রূপকথার মতো। যে সময় ওয়ানডে ক্রিকেটে লেগস্পিনাররা পাত্তাই পেতেন না, ঠিক সে সময়ে আবির্ভাব ঘটে তার। এসেই কাঁপাতে থাকেন সময়ের সেরা ব্যাটসম্যানদের। সমানতালে টেস্টে ত্রাস, আতংক ছড়াতে থাকেন তিনি। তাতে নড়েচড়ে বসে ক্রিকেট বিশ্বের দলগুলো। তাকে নিয়ে আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয় তাদের। তার হাত ধরেই মৃত্যুর হাত থেকে রক্ষা পায় লেগস্পিন। পরে যেটাকে জাগিয়ে তোলেন শেন ওয়ার্ন, মুশতাক আহমেদরা। এক পর্যায়ে সেটিকে শিল্পের পর্যায়ে পৌঁছে দেন তারা।

যার হাত ধরে বেঁচে যায় লেগ স্পিন, সেই কাদিরকে তুলে এনে বিশ্ব ক্রিকেটকে ঋণী করে দেন ইমরান খান। ৮০’র দশকে টেস্ট ও ওয়ানডে-দুই সংস্করণে তার সঙ্গে ভয়ংকর জুটি গড়ে তোলেন তিনি। খেলোয়াড়ি জীবনের সেই সতীর্থকে হারিয়ে শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী।

সপ্তাহখানেক পরই ৬৪ বছর বয়সে পা রাখতেন কাদির। এর আগেই অসংখ্য ভক্ত, গুনগ্রাহীকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। এক শোকবার্তায় ইমরান বলেন, আমি খুব ভালো একজন বন্ধু হারালাম। আর আমরা খোয়ালাম দুর্দান্ত এক ক্রিকেটারকে, যে দেশের হয়ে নিজেকে সর্বদা নিংড়ে দিতেন।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ। এরপর দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান। কাদিরের মৃত্যুকে এ সময়ে বড় আঘাত বলে মনে করছেন তিনি। সোশ্যাল মিডিয়া টুইটারেও শোক প্রকাশ করেছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইমরান বলেন, কাদিরের চলে যাওয়া আমাকে খুব পীড়া দিচ্ছে। তার পরিবারের প্রতি আমার দোয়া ও সমবেদনা রইল। সে ছিল এক অপার রহস্য, তুখোড় প্রতিভা, সর্বকালের সেরা অন্যতম লেগস্পিনার। কৌতুক-রসের কথা বলে সবসময় দল ও ড্রেসিং রুম চাঙা রাখত ও।

১৯৭৭-১৯৯৩ সাল পর্যন্ত ৬৭ টেস্ট খেলে ২৩৬ উইকেট শিকার করেন কাদির। ১০৪ ওয়ানডেতে দখল করেন ১৩২ উইকেট। তাকে বলা হয় কিংবদন্তি শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের গুরু। ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৬ রানে ৯ উইকেট নেন তিনি। এটিই ছিল তার ক্যারিয়ারসেরা বোলিং। ইমরানের নেতৃত্বেই এ অর্জন করেন কাদির। সূত্র: যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa