
এ সময় জরুরি পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
এ সময় জরুরি পণ্য পরিবহন ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য যানবাহন চলাচল করতে পারবে এবং গণমাধ্যম লকডাউনের আওতামুক্ত থাকবে।
এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে শুক্রবার রাতে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



