Advertisement
জুমবাংলা ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, দেশে চলমান বন্যায় ১১ জেলায় মারা গেছেন এখন পর্যন্ত ২৭ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ উপদেষ্টা এসব তথ্য জানান।

এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি আছে জানিয়ে দুর্যোগ উপদেষ্টা বলেন, ‘বন্যায় প্লাবিত হয়েছে ৭৪ উপজেলা ও ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪১টি ইউনিয়ন ও পৌরসভা। এছাড়া পানিবন্দি হয়েছে ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার।’

উপদেষ্টা আরও বলেন, চলমান বন্যায় মৃত ২৭ জনের মধ্যে খাগড়াছড়িতে ১০ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৫ জন, কক্সবাজারে ৩ জন, কুমিল্লায় ১ জন, ফেনীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন এবং লক্ষ্মীপুরে ১ জন রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.