জুমবাংলা ডেস্ক : ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের ১২টি জেলা। লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব অঞ্চলে মানবিক বিপর্যয়ও দেখা দিচ্ছে।

Advertisement
এমন পরিস্থিতি এবার বাংলাদেশের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকেও ছুঁয়ে গেছে। ফেসবুকে পোস্ট করে নিজের উদ্বেগের কথা জানালেন তিনি, প্রার্থনা করছেন স্রষ্টার কাছেও।

তিনি নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ’র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’

এর আগে আরও অনেক ক্রিকেটার এ বিষয়ে পোস্ট করেছেন।

গতকাল শরিফুল ইসলাম আর নুরুল হাসান সোহানরা ফেসবুক পোস্টে বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তাওহীদ হৃদয় ফেসবুক পোস্টে জানিয়েছিলেন সবাইকে নিয়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান।ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১২টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব অঞ্চলে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

শরীফুল ইসলাম লিখেছেন, ‘রাব্বানাকশিফ আন্নাল আজা–বা ইন্না-মুমিনুন।’ ‘হে আমাদের রব, আমাদের থেকে আজাব দূর করুন; নিশ্চয় আমরা মুমিন হব।’ [সুরা আদ-দুখান: ১২] হে আল্লাহ, বন্যাকবলিত মানুষের প্রতি সহায় হোন, আমিন।’

রাতে ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ, কুমিল্লায় ঢুকছে পানি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.