
শুক্রবার (২৩ আগস্ট) বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। দুদিন আগে নতুন করে দায়িত্ব নেয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার পাশাপাশি অন্যান্য মানুষদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বিবৃতিতে বন্যার্তদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে তাদের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া জাতির এই ক্রান্তিলগ্ন কাটিয়ে ওঠার আগপর্যন্ত তাদের সহায়তা, ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হবে জানিয়েছে বিসিবি। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আমরা বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।’
তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহবান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



