Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বন্যা কবলিত জেলার মানুষের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ
জাতীয় স্লাইডার

বন্যা কবলিত জেলার মানুষের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ

By Sazzad Hossainজুলাই 15, 20193 Mins Read

বন্যা কবলিত জেলার মানুষের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ

Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষের জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে সোমবার ১ কোটি ২৩ লাখ, ১১ জুলাই ১ কোটি ২০ লাখ এবং ৭ জুলাই ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। খবর বাসসের।

এছাড়াও আজ ১৫ জুলাই ৭০ হাজার মেট্রেকটন চাল, ১ জুলাই ২৫ জেলায় ৫৯ হাজার, ১২ জুলাই ২০ হাজার মেট্রেকটন চাল এবং ১৪ জুলাই ১৫ জেলায় সাড়ে ৭ হাজার সেট তাবু বরাদ্দ করা হয়েছে।]

এর মধ্যে চট্টগ্রামে ১৩ লাখ, বান্দরবনে ৭ লাখ ৫০ হাজার, খাগড়াছড়ি ৩ লাখ, রাঙ্গামাটি ৮ লাখ, কক্সবাজার ৮ লাখ, লালমনিরহাটে ৭ লাখ ৫০ হাজার, নীলফামারী ৭ লাখ ৫০ হাজার, সুনামগঞ্জ ১৩ লাখ, নেত্রকোনা ৮ লাখ, সিলেট ৮ লাখ, গাইবান্ধায় ৭ লাখ ৫০ হাজার, মৌলভীবাজার ৭ লাখ ৫০ হাজার, হবিগঞ্জ ৮ লাখ, ফেনীতে ৭ লাখ ৫০ হাজার এবং কুড়িগ্রামে ১ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) এর দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এক তথ্য জানানো হয়েছে।

এছাড়াও চট্টগ্রামে ৫০০ মেট্রিকটন চাল ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, বান্দরবনে ৪৫০ মেট্রিকটন চাল ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাবু, খাগড়াছড়ি ২০০ মেট্রিকটন চাল, রাঙ্গামাটি ৫০০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ তাঁবু, কক্সবাজার ৫০০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন খাবার ও ৫০০ সেট তাঁবু, লালমনিরহাটে ৪৫০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ তাঁবু, নীলফামালীতে ৪৫০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, সুনামগঞ্জে ৫০০ মেট্রিকটন চাল, ৭ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, নেত্রকোনাতে ৫০০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, সিলেটে ৫০০ মেট্রেকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, বগুড়াতে ৫০০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, গাইবান্ধাতে ৪৫০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, মৌলভীবাজারে ৪৫০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার, হবিগঞ্জে সিলেটে ৫০০ মেট্রিকটন চাল, ফেনীতে ৪৫০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন শুকনা খাবার এবং কুড়িগ্রামে ২২০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু বরাদ্দ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বান্দরবনে ১৩১ টি, লালমনির হাটে ১২ টি, সিলেটে ৮০ টি গাইবান্ধায় ৯৫ টি, হবিগঞ্জে ১ টি ও কুড়িগ্রামে ২১ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম মহানগরীতে পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হেলথ ইসার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার বাসসকে জানান, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ৩৬৮ টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ১ হাজার ১৮৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বন্যাকালীন ও পরবর্তী সময়ের প্রস্তুতির বিষয়ে আয়শা আক্তার বলেন, সংশ্লিষ্ট সকল জেলা এবং উপজেলার মেডিকেল সাব-ডিপো ও জেলা রিজার্ভ স্টোরগুলোতে পর্যাপ্ত পরিমাণ আইভি ফ্লুইড (শিরায় দেয়ার স্যালাইন), খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি, হার্টম্যান’স স্যালাইন, এন্টিবায়োটিক, এন্টি স্নেক ভেনম ও অন্যান্য ঔষধ মজুদ আছে। এছাড়াও সিএমএসডিতে ২০% অতিরিক্ত ঔষধ মজুদ আছে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa