Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বন্যা পরিস্থিতির আরও অবনতি, কেবল এক জেলাতেই পানিবন্দি ৬০ হাজার পরিবার
জাতীয় বিভাগীয় সংবাদ

বন্যা পরিস্থিতির আরও অবনতি, কেবল এক জেলাতেই পানিবন্দি ৬০ হাজার পরিবার

By Protik Hossainজুলাই 14, 2019Updated:জুলাই 14, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : জামালপুর জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম ও ঝিনাই নদীর পানি হুহু করে বাড়ছে। আজ রবিবার বিকেল থেকে যমুনার পানি দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার পানিতে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, চিকাজানী, চুকাইবাড়ী ও হাতিভাঙ্গা ইউনিয়ন, ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, সাপধরী, চিনাডুলী, নোয়ারপাড়া, পাথর্শী ও ইসলামপুর সদর ইউনিয়ন, মাদারগঞ্জ উপজেলার জোরখালী, চরপাকেরদহ ও বালিজুড়ী ইউনিয়ন, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ও নাংলা ইউনিয়ন এবং সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা, পিংনা, আওনা, ভাটারা ও কামরাবাদ ইউনিয়নে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ও জনবসতি এলাকা প্লাবিত হচ্ছে। বন্যায় বকশীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জেলার এই ছয়টি উপজেলায় অন্তত:পক্ষে শতাধিক গ্রামে বন্যা দেখা দিয়েছে।

জেলা প্রশাসনের ত্রাণ শাখার তথ্যমতে আজ রবিবার দুপুর পর্যন্ত বন্যা কবলিত এসব এলাকায় অন্তত: ১৩ হাজার ৫০০ পরিবার পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হলেও ছয়টি উপজেলায় অন্ততঃপক্ষে ৬০ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগে রয়েছেন।

বন্যার কারণে দেওয়ানগঞ্জ উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামপুর উপজেলায় ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর-উলিয়া রাস্তার খরকা এলাকায় কাঠের পুরনো সেতুটি বন্যার পানির ¯্রােতে ভেঙে যাওয়ায় ইসলামপুর উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইসলামপুর উপজেলার ইসলামপুর-গুঠাইল ও উলিয়া-নোয়ারপাড়া সড়কে পানি উঠায় উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এবং চিনাডুলী ইউনিয়নের পূর্ববামনা ও উলিয়ায় বন্যা নিয়ন্ত্রণ সড়ক বাঁধ ও ডেবরাইপ্যাচ সেতুটি বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ পুরাতন রেলপথ কাম বাঁধ ভেঙে গেছে। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের গ্রামগুলোতে পানি উঠেছে।

এদিকে বন্যা কবলিত এলাকায় সরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার আজ রবিবার বিকেলে জেলার ইসলামপুর উপজেলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি সেখানে ৫০ প্যাকেট শুকনো খাবার ও ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করেন। জেলা প্রশাসন বন্যাকবলিত উপজেলাগুলোর জন্য ৯০ মেট্রিক টন চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

জুন 9, 2026
সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

জুন 9, 2026
Latest News
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa