Advertisement
জুমবাংলা ডেস্ক : আঙুর ও খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের অভাব অভিযোগ আছে। তাই বরই দিয়ে ইফতার করেন। আঙুর, খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন? প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এবারের রমজানে ইফতার পার্টি হবে না। দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান।’

নূরুল মজিদ বলেন, ‘আজকে আমাদের সমস্যা হলো স্বাধীনতাটা কীভাবে হয়েছে সেটা ভুলে গেছি। এটা আমাদের স্বাধীনতার মাস। এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের। আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন।’

তিনি বলেন, ‘ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন। জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত। তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন, আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।’

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুই এই ‘জিআই’ পরিচয় করে দিয়েছেন। লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে। আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে। মন্ত্রণালয় কাজ করছে। আমরা আনন্দিত। জেলা প্রশাসকেরা গুরুত্বের সাথে কাজ করেছেন।’

আগে খোঁজখবর নিলে বেইলি রোডের ঘটনা ঘটত না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.