Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বরখাস্ত হচ্ছেন মেয়র জাহাঙ্গীর
জাতীয় রাজনীতি স্লাইডার

বরখাস্ত হচ্ছেন মেয়র জাহাঙ্গীর

By Sibbir OsmanNovember 25, 20212 Mins Read

বরখাস্ত হচ্ছেন মেয়র জাহাঙ্গীর

Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলম এবার মেয়র পদও হারাচ্ছেন। তাকে মেয়র পদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে।

এর আগে জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে এসে এ তথ্য জানান স্থানীয় তাজুল ইসলাম।

এদিকে দল থেকে বহিস্কার হওয়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজ বাসায় থেকেই সিটি করপোরেশনের জরুরি কাজ সারছেন। নগর ভবন সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে সেখানে যাচ্ছেন না তিনি।

তবে নগর ভবন ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার বাসভবনে নিয়ে যাচ্ছেন। তিনি সেসব ফাইলে স্বাক্ষর করছেন। তবে মেয়র পদ হারাতে পারেন এমন শঙ্কা ও মামলার কারণে তার কর্মী সমর্থকদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে।

জানা গেছে, মেয়র জাহাঙ্গীর আলমের তিন বছরে সিটি করপোরেশনে মাস্টাররোলে নিয়োগ পান অনেক কর্মকর্তা কর্মচারী। এ ছাড়া ট্রাফিক সহকারি হিসেবে সড়কে কাজ করতেন ৩শ’ কর্মী। ইতিমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, দলীয় পদ হারানোর পাশাপাশি জাহাঙ্গীর মেয়র পদও হারাচ্ছেন। এমন খবরে চাকরি পাওয়া এসব ব্যক্তি আতঙ্কে আছেন।

মেয়র পদ হারালে তাদের চাকরির কী হবে, কোথায় গিয়ে দাঁড়াবেন, তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা। এ ছাড়া সিটির বিভিন্ন ওয়ার্ডে দলীয় কার্যালয় থেকে মেয়রের  ছবিও নামিয়ে ফেলতে দেখা গেছে গত দুই দিনে। জাহাঙ্গীর আলম মেয়র পদ হারাচ্ছেন এমন খবরে বহুল আলোচিত নবনির্মিত বনমালা সড়কের মাঝখানে বাঁশের খুঁটি দিয়ে আটকে দেন এলাকাবাসী। এ সময় ওই সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

একটি ভাইরাল অডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে তোলপাড় হয় গাজীপুরে। এ ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে শোকজ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ১৯ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় মেয়র জাহাঙ্গীর প্রসঙ্গ উঠে। সেখানে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ওইদিন রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার কথাও জানান।

জাহাঙ্গীর আলম হয়ে উঠার অজানা কাহিনী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa