Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২০ টাকা বকশিশ দেওয়া নিয়ে মারামারি, বরসহ ৫ জন জেলহাজতে
বিভাগীয় সংবাদ রংপুর

২০ টাকা বকশিশ দেওয়া নিয়ে মারামারি, বরসহ ৫ জন জেলহাজতে

By Saiful IslamAugust 22, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলায় বর ও কনেপক্ষের মালা পরার বকশিশের টাকা নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এতে বরসহ পাঁচ বরযাত্রী ১২ ঘণ্টা থানায় থাকার পর সোমবার বিকেল পাঁচটার দিকে পুলিশ তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিমা আক্তারকে বিয়ে করতে আসে জলঢাকা উপজেলার ধর্মপাল তহশিলদারপাড়ার মৃত মজির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।

দুই পক্ষের হট্টগোরে বরসহ পাঁচজনকে আটক করে সোমবার ভোর পাঁচটার দিকে তাদের ডোমার থানায় নিয়ে আসে পুলিশ। বিকেল পাঁচটার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হলেন জলঢাকা উপজেলার ধর্মপাল তহশিলদারপাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে বর রবিউল ইসলাম (২৫), তার চাচা মনছুর আলী (৫৫), মনছুর আলীর দুই ছেলে মঞ্জুরুল ইসলাম (২৩), আলীমুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার মৃত জহুর আলীর ছেলে আল-আমীন (২৮)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, রাত সাড়ে ১০টার দিকে বরকে মালা পরিয়ে বরণ করে নেয় কনেপক্ষ। এ সময় বর ২০ টাকা বকশিশ দেয়। এতো কম টাকা বকশিশ দেওয়ায় কনেপক্ষ নিতে অপারগতা জানায়। বরপক্ষের লোকজন বকশিশের পরিমাণ বাড়াতে না চাইলে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।

একপর্যায়ে তা মারামারিতে রুপ নেয়। দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেও সমাধান করা সম্ভব না হলে সোমবার ভোর ৫টার দিকে পুলিশ এসে বরসহ পাঁচ বরযাত্রীকে থানায় নিয়ে যায়।

কনের বাবা আজিজুল ইসলাম অভিযোগ করে জানান, ‘বরপক্ষের লোকজন বিয়েতে এসে মারামারি করেছে। আমাদের বাড়িতে এসে যদি তারা এ রকম আচরণ করে, তাহলে তাদের বাড়িতে আমার মেয়ে গেলে তার সাথে আরো খারাপ ব্যবহার করবে।’

তিনি আরও বলেন, ‘বরযাত্রী আসার আগে বরপক্ষ আমার কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছে। বিয়ের আয়োজনে আরও এক লক্ষ টাকা খরচ হয়েছে। আমি গরিব মানুষ। আমার জমানো সব টাকাও শেষ। এখন আমার মেয়েকে নিয়ে কী করব?’

‘তবে বরপক্ষ সমঝোতা করে বিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করেছে। কিন্তু কনের বাবা রাজি হননি’ বলে ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিয়েতে বর ও কনেপক্ষের মধ্যে গণ্ডগোল হলে পাঁচজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটকের পর বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

৩৮টি ডিমের সব গুলো থেকেই বাচ্চা ফুটেছে কুমির পিলপিলের

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
২০ ৫ জন জেলহাজতে টাকা দেওয়া নিয়ে বকশিশ বরসহ বিভাগীয় মারামারি রংপুর সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.