Close Menu
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Bangla News
Home বরিশালের আকাশে বিরল সূর্যবলয় ঘিরে কৌতূহল
বরিশাল বিভাগীয় সংবাদ

বরিশালের আকাশে বিরল সূর্যবলয় ঘিরে কৌতূহল

By Shamim RezaMarch 19, 2020Updated:March 19, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলাসহ বরিশালের আকাশে সূর্যকে ঘিরে একটি কালো মেঘাচ্ছন্ন বলয় দেখা গেছে। যা দেখতে অনেকটা রংধনুর মতো ছিল।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর গৌরনদীসহ বরিশালের আকাশে দেখা যায় এই বিরল দৃশ্য। অবশ্য প্রায় আধাঘণ্টা পর পৌঁনে ১টার দিকে ধীরে ধীরে বলয়টি বিলীন হয়ে যায়।

এই দৃশ্য উপভোগ করেন হাজার হাজার মানুষ। মুহূর্তে চাউর হয়ে যায় সূর্য ঘিরে বলয় সৃষ্টির। করোনা আতংকের মধ্যে সূর্যের এই বিশেষ বলয় ঘিরে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন দক্ষিণের মানুষ।

এই সময় তারা সৃষ্টিকর্তাকে স্মরণ করেন বারবার। তবে এটা বিরল ঘটনা নয়, প্রকৃতিতে এমন ঘটনা প্রায়ই ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

দুপুর ১২টার দিকে বরিশালে আকাশে সূর্য ছিল মাঝ আকাশে। ছিল প্রখর রোদ। সোয়া ১২টার দিকে ধীরে ধীরে সূর্য ঘিরে একটি গোলাকার বলয় সৃষ্টি হয়। দেখতে অনেকটা মেঘাচ্ছন্ন বৃত্তের চারপাশে এবং মাঝ বরাবর সূর্যের রশ্মি। এ সময় রোদের তেজ কমে যায়। আলো একটা ছায়ার মতো পড়লেও ছিল সূর্যের আলো। দেখতে অনেকটা রংধনুর মতো।

এই বলয় ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হয় কৌতূহলের। তারা মুহূর্তের মধ্যে স্বজন, বন্ধু-বান্ধবের কাছে ছড়িয়ে দেয় এই খবর। মানুষজন আগ্রহ নিয়ে দেখেন থাকেন সূর্য ঘিরে গোলাকার বলয়। অনেকে এই দৃশ্য মুঠোফোনে ভিডিও এবং স্থির চিত্র ধারণ করেন।

বিশেষ করে গৌরনদী উপজেলা চত্বরে, গৌরনদী ও টরকী বাসস্ট্যান্ডে, গৌরনদী ও টরকী বন্দরে, বরিশাল নগরীর সদর রোডের বিবির পুকুরের চারপাশে উৎসুক মানুষ সূর্য ঘিরে সৃষ্টি হওয়া বলয় দেখেন এবং মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন।

গৌরনদী সুপার মার্কেটের ওষুধ ব্যবসায়ী এসএম মোশারফ বলেন, এমনিতেই করোনা নিয়ে ভয়ের মধ্যে আছি। তার ওপর আবার সূর্য ঘিরে কালো বৃত্ত তাদের শঙ্কিত করে তোলে। এমন দৃশ্য এর আগে দেখেননি বলে তিনি জানান।

হেপী খানম মনে করেন, এটা কেয়ামত আসন্ন তার লক্ষণ। মানুষের এখনও ঈমানে ফিরে আসা উচিত।

পথচারী করিম বেপারী বলেন, সবাই উপরের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। তিনিও আকাশের দিকে তাকিয়ে দেখেন সূর্যকে ঘিরে সৃষ্টি হওয়া মেঘাচ্ছন্ন বৃত্ত।

শিক্ষার্থী মল্লিকা চক্রবর্তী বলেন, দেখে মনে হচ্ছে এটা রেইন লেয়ার। অন্য কিছু নয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, এটা বিরল কোনো ঘটনা নয়। মাঝে মধ্যেই হয়ে থাকে। অনেক বাঁধা-বিপত্তি অতিক্রম করে সূর্যের আলোক রশ্মি ভূ-পৃষ্ঠে আসে। ওটা সূর্যের নিচ দিয়ে একটি মেঘের খণ্ড।

তিনি জানান, অন্যান্য সময় মেঘের খণ্ড বিভিন্ন আকারের হলেও এবার দেখা গেছে গোলাকার অবস্থায়। মেঘের ক্লাস্টার ভেদ করে সূর্যের আলোক রশ্মি ভূ-পৃষ্ঠে আসায় এমন দৃশ্যের অবতারণা হয়েছে। মেঘের খণ্ডগুলো বিন্যাসের কারণে ভূ-পৃষ্ঠ থেকে একটা শেপ দেখা গেছে। কিছুক্ষণ পর আবার এই দৃশ্য অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে।

ShareFacebookXLinkedInChatGPTGoogle AIMessengerClaudeWhatsApp
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Mazar

পুরোনো ভিডিও কেন্দ্র করে কুষ্টিয়ায় মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

April 11, 2026
dog

সেই কুকুরের নমুনা সংগ্রহ, ঘটনা তদন্তে কমিটি

April 11, 2026
Write with the feet and complete a Master's degree

লালমনিরহাটের আরিফা জন্ম থেকেই হাত অচল তবুও থামেনি স্বপ্ন- পা দিয়ে লিখে মাস্টার্সে

April 11, 2026
Latest News
Mazar

পুরোনো ভিডিও কেন্দ্র করে কুষ্টিয়ায় মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

dog

সেই কুকুরের নমুনা সংগ্রহ, ঘটনা তদন্তে কমিটি

Write with the feet and complete a Master's degree

লালমনিরহাটের আরিফা জন্ম থেকেই হাত অচল তবুও থামেনি স্বপ্ন- পা দিয়ে লিখে মাস্টার্সে

Camera

শ্রেণিকক্ষেও বসছে সিসি ক্যামেরা, ‘হেলপার’ দিয়ে খাতা দেখা বন্ধে হুঁশিয়ারি

Yaba

সাগরে মাছ ধরার ট্রলারে পাঁচ লাখ পিস ইয়াবা, আটক ৯

ছেন জিয়েন গাও

শ্রীপুরে ‘লম্বা মরিচ’ চাষে সফল ছেন জিয়েন গাও

বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে

বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে অধ্যক্ষের বিলাসবহুল জীবন

Harirampur

মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

পাঁচ সন্তানের জন্ম

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মা ও নবজাতক

চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন

চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

RedditTelegramXWhatsApp
Share:
BlueskyBufferChatGPTClaudeCopyEmailFacebookFlipboardGoogle AIGrokHacker NewsLineLinkedInMastodonMessengerMistral AIMixNextdoorPerplexityPinterestPrintRedditSMSTelegramThreadsTumblrXVKWhatsAppXingYummly