
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার তথ্য বলছে, আম্পান ঘূর্ণিঝড় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বুধবার (২০ মে) বিকেল থেকে রাতের মধ্যে কোনো এক সময় এটি উপকূলে আঘাত হানতে পারে। এ উপলক্ষে বরিশাল নদীবন্দরের জন্য রয়েছে সতর্ক সংকেত।
দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তিনি বলেন, জেলার ৩১৬টি আশ্রয় কেন্দ্র ও ৭৫৫টি স্কুল-কলেজ প্রস্তুত রাখা হয়েছে। সেখানে সুপেয় পানি, খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। করোনার সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে— এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা এস এম আজগর আলী জানান, পন্টুনে থাকা কর্মীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সব নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি উদ্ধারকারী নৌযান প্রস্তুত রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



