
বৃহস্পতিবার বিকেলে সংক্ষিপ্ত সময়ের জন্য বরিশালে এসে বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন ও সেখানে মেয়রের কার্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কার্যালয় পরিদর্শন করে বিসিসির মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিমিয় সভায় মিলিত হন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বরিশালকে প্রাচ্যের ভ্যানিস হিসেবে দেখতেন। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সে প্রাচ্যের ভেনিসকে নতুন করে গড়তে কাজ করছেন। মেয়রের যুগোপযোগী পরিকল্পনায় বরিশাল স্মার্ট সিটি হবে। আর সেটা অনুসরণ করবে অন্যান্য সিটি। বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অফিসগুলো ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করার জন্য মেয়র যে পরিকল্পনা করেছেন তা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
তিনি বলেন, বরিশাল নগরীতে যতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেইসব প্রতিষ্ঠানগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। বরিশালের হাইটেক পার্কের নির্মাণ কাজ এ বছরই শুরু করা হবে। আর হাইটেক পার্কে একটি সিনেপ্লেক্সও থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর বিসিসি’র অ্যানেক্স ভবন পরিদর্শনের সময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাকে বিভিন্ন কক্ষ ঘুরিয়ে দেখান। এর আগে প্রতিমন্ত্রী সড়ক পথে বরিশালে পৌঁছে কিছু সময়ের জন্য বরিশাল সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান ও বিসিসি’র কাউন্সিলরবৃন্দসহ অন্যান্যরা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


