Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বরিশাল-ভোলার মধ্যে নির্মিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ সেতু: কাদের
জাতীয় ট্র্যাভেল বরিশাল স্লাইডার

বরিশাল-ভোলার মধ্যে নির্মিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ সেতু: কাদের

By Hasan MajorNov 5, 2019, 11:52 PM Asia/DhakaUpdated:Nov 5, 2019, 11:52 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

Obaidul Kaderজুমবাংলা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ (বরিশাল-ভোলা) সেতুর কাজ শিগগিরই শুরু হবে। খবর বাসসের।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘এই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। বরিশাল-ভোলা সেতু হবে পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ। এই সেতুর দৈর্ঘ্য হবে আট কিলোমিটার। এটাই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু।’

তিনি বলেন, ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, এখন ডিপিপি প্রণয়নের কাজ চলছে। অর্থায়নের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। চীন এই সেতুতে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে।

সরকারের উন্নয়নমূলক বড় প্রকল্পে দুর্নীতি হচ্ছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন অগ্রগতিতে সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ময়। একটা দৃশ্যমান কাজ বিএনপি দেখাতে পারবে না। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কল্পনায়ও ছিল না। যারা বাইরে থেকে চার-পাঁচ বছর পর এসেছেন, তারা অবাক হয়ে যান ঢাকার পরিবর্তন দেখে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা দেশের দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি- এটা তাদের ব্যর্থতা। এখন শেখ হাসিনা সরকার যখন দেশের উন্নয়ন করছে, তখন এটা তাদের গায়ে জ্বালা ধরাচ্ছে।

পদ্মাসেতু থেকে সরে যাওয়ার পর নতুন প্রকল্পে টাকা দেওয়ার জন্য বিশ্বব্যাংক আগ্রহ প্রকাশ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ঢাকা শহরে নতুন বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্প করার জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু এ মুহূর্তে যেহেতু মেট্রোরেল ও বিআরটি প্রকল্পের কাজ চলছে, তাই নতুন করে আরেকটি বিআরটি প্রকল্প নিয়ে ঢাকা শহরকে অচল করতে চাই না।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে। অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে পদ্মাসেতু আজ দৃশ্যমান। ২০২১ সালের জুনের মধ্যে পদ্মাসেতু খুলে দেওয়া হবে। এছাড়াও কর্ণফুলী টানেলের কাজ ৪৯ শতাংশ সম্পন্ন হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টা প্রধানমন্ত্রীর নজরে আছে, এর সর্বশেষ খবর প্রধানমন্ত্রী জানেন। কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজ-খবর নিয়ে নেবেন। সরকার প্রধান এ ব্যাপারে খুব সজাগ। তিনি বিষয়টা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

May 22, 2026, 12:06 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

May 22, 2026, 12:00 PM Asia/Dhaka
ঈদের আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

May 22, 2026, 11:53 AM Asia/Dhaka
Latest News
স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

রামিসা

প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

কন্ট্রাক্ট ম্যারেজ

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

প্রাণ হারান

রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

জন্মজয়ন্তী

ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুযোগ-সুবিধা বেশি

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp