
আজ এক শোক বার্তায় ভূমিমন্ত্রী বলেন, ‘নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হলো। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনোত্তর সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নাট্যজন আলী যাকের আজ (২৭ নভেম্বর)ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



