
জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার রাস্তাঘাট থেকে চিপসের পরিত্যক্ত প্যাকেট, পানির বোতল, ডাবের খোসা কুড়িয়ে প্রায় দুই লাখ টাকা পুরস্কার পেল বিডি ক্লিন।
রবিবার (২২ আগস্ট) নগর ভবনে বর্জ্যের বিনিময়ে এই আর্থিক পুরস্কার তুলে দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বর্জ্যগুলো সংগ্রহ করায় বিডি ক্লিন সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
আতিকুল ইসলাম বলেন, ‘বিডি ক্লিন সদস্যদের মতোই সমাজের সর্বস্তরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে, সবাই মিলে সুস্থতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে সফল করতে হবে। ভবিষ্যতেও বিডি ক্লিন সদস্যরা জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবে এমনটাই প্রত্যাশা।’
তিনি বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রঙের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরস্কার দেওয়া হবে। নগরের যে কেউ এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


