Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে সরকার: এলজিআরডি মন্ত্রী
জাতীয়

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে সরকার: এলজিআরডি মন্ত্রী

By Shamim RezaAugust 12, 20203 Mins Read

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে সরকার: এলজিআরডি মন্ত্রী

Advertisement

জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, খুব শিগগিরই দেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste TO Energy-WTE) উৎপাদন করতে যাচ্ছে সরকার। মন্ত্রীর দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তর সিটি কর্পোরেশন অধীন কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন এবং ছোট বড় শহরে এমনকি গ্রামগঞ্জ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যেখানে সেখানে ময়লা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলার পর এসব ময়লা আবর্জনা সংগ্রহ করে প্লান্টের মাধ্যমে বার্ন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান তিনি।

উন্নত বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে (Waste TO Energy-WTE) বিদ্যুৎ উৎপাদন হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দেশেও সবধরনের বর্জ্য বার্ন করে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে।

শহর ও গ্রামাঞ্চলে পশু-পাখির মৃতদেহসহ ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, মৃত পশু-পাখির দেহের অংশ ছড়িয়ে ও ছিটিয়ে থাকায় একদিকে যেমন এগুলো পচে বিভিন্ন রোগ-জীবাণু সৃষ্টি হয় অন্যদিকে মাটি, পানি ও বায়ু দূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য সচেতন নাগরিক হয়ে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে পরিচ্ছন্ন নগরী তথা দেশ গড়তে হবে।

পরিচ্ছন্নকর্মীরাও মানুষ, তাদের প্রতি আমাদের আন্তরিকতা, সম্মান এবং দায়িত্ব রয়েছে। তাদেরও উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণের অধিকার আছে জানিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সবাই উন্নত জীবনযাপনের সুযোগ পাবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সারা জীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। সকল মানুষ দেশের নাগরিক। সকল মানুষ যাতে তাদের মৌলিক অধিকার পায় এই বিষয়টাকে বঙ্গবন্ধু আন্তরিকভাবে অনুধাবন করেছেন।

বঙ্গবন্ধুর অনুধাবন থেকে শিক্ষা নিয়েই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল পরিচ্ছন্নকর্মী থেকে শুরু করে সকল খেটে খাওয়া মানুষদের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলেও জানান তিনি।

পবিত্র ঈদুল আযহায় কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পরিচ্ছন্নকর্মী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং খাবারের আয়োজন করায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এটি খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। যারা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশকে দূষণ মুক্ত রাখে তাদের প্রতি সকলের দায়িত্ব রয়েছে।

পরে, মোঃ তাজুল ইসলাম পরিচ্ছন্নতা কর্মীদের নিজে খাবার পরিবেশন করেন এবং তাদের সাথে খাবার গ্রহণ করেন। এই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa