Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈব সার তৈরির উদ্যোগ ডিএসসিসি’র
জাতীয়

বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈব সার তৈরির উদ্যোগ ডিএসসিসি’র

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 18, 20212 Mins Read

বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈব সার তৈরির উদ্যোগ ডিএসসিসি’র

Advertisement

রফিকুল ইসলাম, বাসস: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০৩০ সালের মধ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালুর অংশ হিসাবে বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈব সার তৈরির পরিকল্পনা করেছে।

সংস্থার প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন বাসসকে বলেন ‘আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেব। ডিএসসিসির মহাপরিকল্পনা (২০১৩-৩১) অনুমোদন হওয়ার পর এ লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

ডিএসসিসির একজন কর্মকর্তা জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়োগ্যাস এবং জৈব সার উৎপাদনে সহযোগিতার জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণের দিকে এগিয়ে চলেছে এবং আশা করা যায়, সংস্থাটি ২০৩০ সালের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কনটেইনার নির্ভরতা কমিয়ে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করতে পারবে।

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির বর্তমান সক্ষমতা সম্পর্কে বদরুল আমিন বলেন, সংস্থার ৫৩টি কমপ্যাক্ট ট্রাক রয়েছে এবং আরও প্রায় ১০০ টি ট্রাকের প্রয়োজন। এই ট্রাকগুলো কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দ দরকার। ডিএসসিসি এলাকায় প্রতিদিন প্রায় আড়াই থেকে ৩ হাজর টন কঠিন ও গৃহস্থালি বর্জ্য এবং ২০-২৫ টন মেডিকেল বর্জ্য সৃষ্টি হয়।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনায় ১২টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) ব্যবহৃত হয় এবং আগামী জুন মাস নাগাদ আরও ৪১টি এসটিএস চালু করা হবে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণের অংশ হিসাবে, ডিএসসিসি প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে দু’টি করে এসটিএস স্থাপন করবে।

তিনি বলেন, বর্জ্যরে কন্টেইনার এসটিএসগুলোতে রাখা হবে এবং এসটিএসগুলোতে পানির সংযোগ দেওয়া হবে যাতে কন্টেইনারগুলো ধোয়া যায়। প্রতিটি এসটিএস সংলগ্ন ওয়ার্ডে একটি বর্জ্য ব্যবস্থাপনা অফিস স্থাপন করা হবে এবং সেখানে একজন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক থাকবেন।

বর্জ্য সংগ্রহের বিষয়ে মোতালেব বলেন, ডিএসসিসি স¤প্রতি নগরীর বর্জ্য সংগ্রহ পদ্ধতিতে সংস্কার করেছে। এখন পরিবার থেকে ভ্যানের মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। বর্জ্য সংগ্রহের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রতিষ্ঠান এক বছরের জন্য নিবন্ধিত হয়েছে।

প্রতিটি ওয়ার্ডের আওতাধীন এলাকায় সব ধরণের প্রতিষ্ঠান থেকে বর্জ্য সংগ্রহের জন্য একটি করে প্রাথমিক সংগ্রহ পরিষেবা সরবরাহকারী নিয়োগ করেছে ডিএসসিসি। চুক্তি অনুসারে, পরিষেবা প্রদানকারীরা তাদের সেবার জন্য প্রতিটি পরিবার এবং প্রতিষ্ঠানের কাছ থেকে মাসিক ১০০ টাকার বেশি চার্জ আদায় করতে পারবে না।

বর্জ্য সংগ্রহের সাথে জড়িত স্থানীয় সমাজসেবা সংস্থাগুলোর বর্জ্য সংগ্রহ পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। আগের পদ্ধতিতে সেবা দেয়ার জন্য প্রতিটি পরিবারের সেবাদানকারীকে ৪০-৫০ টাকা করে দিতে হত এবং সামান্য বর্জ্য উৎপাদনকারী দোকানগুলোকে এজন্য কোন চার্জ করা হত না।

বদরুল আমিন বলেন, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ইতিমধ্যে পুনর্গঠিত হয়েছে, তবে নগরবাসীকে শহর পরিষ্কার রাখার ব্যাপারে আরও সচেতন হতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa