
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে, দল সম্পর্কে, সরকার সম্পর্কে কেউ যদি প্রশ্ন তোলে সেই প্রশ্ন অবান্তর, এগুলো যড়যন্ত্রের অংশ, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক কু উদ্দেশ্যে এ অপপ্রচার গুলো করা হচ্ছে। এর আগে একটি ইসলামিক দেশে বিগত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যে কাজগুলো করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজগুলো করেছেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনিযুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



