Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুরের ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ হাজার পরিবার
জাতীয় বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুরের ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ হাজার পরিবার

By Hasan MajorJuly 13, 2019Updated:July 13, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: গত চার দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী রয়েছে ৫ হাজার পরিবার। প্লাবিত গ্রামগুলোর কাঁচা ঘর-বাড়ি, রাস্তাঘাট, রোপা আমন ধানের বীজতলা, সবজি, পুকুরের মাছ পানিতে তলিয়ে গেছে।

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন আবহাওয়া অপরিবর্তিত থাকলে পানিবন্দীদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে।

বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুরের ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ হাজার পরিবার

Advertisement
সোমবার থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ঝিনাইগাতী সদর, ধানশাইল, মালিঝিকান্দা, হাতিবান্দা ও গৌরিপুর ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত গ্রামের রাস্তাঘাট, আমন ধানের বীজতলা ও সবজি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। এতে গৃহপালিত পশু নিয়ে কৃষক পড়েছেন চরম বিপাকে।

বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশংকা উপজেলা প্রশাসনের। তবে যেকোন পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন প্রস্তুত আছে বলে জানান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, তাঁর ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। আমন বীজতলা ও সবজি আবাদ পানিতে নিমজ্জিত হয়েছে।

ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সোমেশ্বরী নদীর পানি বেড়ে তাঁর ইউনিয়নের নয়াপাড়া, দাড়িয়ারপাড়, কান্দুলী, মাঝাপাড়া ও বাগেরভিটা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রোপা আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। অর্ধশত পুকুরের মাছ ভেসে গেছে এবং গ্রামীণ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, তাঁর ইউনিয়নের হাঁসলিবাতিয়া, রাঙ্গামাটিয়া, দেবোত্তরপাড়া, বানিয়াপাড়া ও জুলগাঁওয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ৬৮ হেক্টর জমির রোপা আমন বীজতলা আংশিক ও ৪৪ হেক্টর জমির সম্পূর্ণ এবং ১১ হেক্টর জমির সবজি আবাদ আংশিক ও ৮ হেক্টর জমির সম্পূর্ণ আবাদ ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ সাংবাদিকদের বলেন, পাহাড়ি ঢলে উপজেলার পাঁচ ইউনিয়নের ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দ্রুত সহায়তা প্রদান করা হবে। বৃষ্টি না হলে আগামি ২-১ দিনের মধ্যে পানি নেমে যাবে বলে তিনি জানান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানান, ভোগাই নদী ও ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারতে অতিবৃষ্টি হচ্ছে। যার ফলে পানি বাড়ার আশংকা রয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল হক বাসস কে বলেন, বন্য পরিস্থিতি এখনও অবনতি হয়নি। তবে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। এজন্য একটি বন্যা কন্ট্রোলরুম খোলা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa