Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের সর্বোচ্চ ৩ তারকা
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের সর্বোচ্চ ৩ তারকা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 20, 20221 Min Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাঁই মিলেছে বাংলাদেশের তিন তারকার। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমান। সবচেয়ে বড় বিষয় হলো বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশেরই সবচেয়ে বেশি, সর্বোচ্চ তিনজন।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ঠাঁই মিলেছিল কেবল বাংলাদেশের একজনের। তিনি মোস্তাফিজুর রহমান। ওয়ানডে দলেও জায়গা পেলেন তিনি। তার সঙ্গে রয়েছেন সাকিব-মুশফিক।

২০২১ সালে ওয়ানডেতে বিশ্বের যে কোনো দলের চেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেই দলের তিন তারকা বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাবেন, তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই।

তবে টি-টোয়েন্টি দলের মতো আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশেরও নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমের ঘাড়ে। তার সঙ্গে ঠাঁই মিলেছে পাকিস্তানের ফাখর জামানেরও।

বাংলাদেশের তিনজন, দুজন করে ঠাঁই মিলেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ডের কারও ঠাঁই হয়নি এই একাদশে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফাখর জামান (পাকিস্তান), রাশি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহীম (বাংলাদেশ, উইকেটরক্ষক), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড) ও দুষ্মন্তে চামিরা (শ্রীলঙ্কা)।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আইসিসি বর্ষসেরা বাংলাদেশ
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

February 3, 2026
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

February 3, 2026
Latest News
বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

বড় ধরনের পতনের মুখে

রেকর্ড পতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার, এক দিনেই বড় উত্থান

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অংশ নিতে পারবেন

নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: আপিল বিভাগ

রিট শুনানি আজ

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

নিরাপদ

কিশোরগঞ্জ-ময়মনসিংহ-গাজীপুরে জামায়াত আমিরের জনসভা আজ

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.