
ম্যাচে পুরোটা সময় আধিপত্য দেখিয়ে খেলতে থাকে পানামা। ১৩ নিনিটে বলিভিয়ার জোভালি ওয়েলচের শট রুখে দেন পানামার গোলরক্ষক৷ ২২ মিনিটেই এগিয়ে যায় পানামা।
ক্রিশ্চিয়ান মার্টিনেজের এসিস্টে দারুণ গোল করেন হোসে ফায়ার্দো। গোল খেয়ে বলিভিয়া আক্রমণের ধার বাড়ায়। কিন্তু কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না তারা৷
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের সময় ক্রিশ্চিয়ান মার্টিনেজের বা পায়ের শট রুখে দেন গোলরক্ষক। ৬৯ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান ব্রুনো মিরান্ডা। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী ছিল না।
৭৯ মিনিটে এদুয়ার্দো গুয়েরেরো পানামার হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে কার্যত ম্যাচ ওখানেই শেষ হয়ে যায়। ম্যাচ শেষের ৫ মিনিট আগে বলিভিয়ার কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দেন সেজার ইউনিস। ৩-১ ব্যবধানের এই জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে উঠলো পানামা। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



