Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বসুন্ধরার সোবহান-আনভীরসহ কারোরই ব্যক্তিগত গাড়ি নেই: সিআইসি
জাতীয়

বসুন্ধরার সোবহান-আনভীরসহ কারোরই ব্যক্তিগত গাড়ি নেই: সিআইসি

By Bhuiyan Md TomalSeptember 24, 20242 Mins Read

বসুন্ধরার সোবহান-আনভীরসহ কারোরই ব্যক্তিগত গাড়ি নেই: সিআইসি

Advertisement
জুমবাংলা ডেস্ক : আয়কর নথিতে দেড় হাজার কোটি টাকার সম্পদ দেখিয়েছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার ৫ মালিক। তাদের মধ্যে সবচেয়ে ধনী বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের বড় ছেলে সাদাত সোবহান। আর ঋণ বেশি সায়েম সোবহান আনভীরের। তাদের কারোই ব্যক্তিগত গাড়ি নেই। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য।

দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বসুন্ধরা। আবাসন, ভোগ্যপণ্য, জ্বালানিসহ নানা খাতে বিনিয়োগ বিস্তৃত করেছে পারিবারিক মালিকানাধীন গ্রুপটি। যেখানে কাজ করছেন হাজারো কর্মী। তবে, নানা অনিয়ম ধামাচাপা দিতে শেখ হাসিনা সরকারের লেজুড়বৃত্তির অভিযোগ আছে বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে।

হাসিনা সরকারের পতনের পর বসুন্ধরা মালিকদের সম্পদের তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সিআইসি। আহমেদ আকবর সোবহান ও তার ৪ ছেলের আয়কর নথি পর্যালোচনা করেছেন গোয়েন্দারা।

গোয়েন্দারা জানান, বাবা ও ৪ ছেলের মধ্যে সবচেয়ে ধনী সাদাত সোবহান। সম্পদের পরিমাণ পৌনে সাতশ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে সাফওয়ান সোবহান। তৃতীয় বাবা আকবর সোবহান। সম্পদে চতুর্থ আনভীর সোবহান ও পঞ্চম সাফিয়াত সোবহান।

পাঁচ জনের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত সায়েম সোবহান আনভীর। ঋণ ৩৮২ কোটি টাকা। সাদাত সোবহানের ঋণ নেই। বাকি তিন জনের ঋণ প্রায় দেড়শ কোটি টাকা।

সংসার চালাতে বছরে তাদের ব্যয় ২৩ কোটি টাকা। খরচে এগিয়ে সাফিয়াত ও সাফওয়ান। দুজনের ব্যয় ১৫ কোটি টাকার বেশি। সংসার খরচে সবচেয়ে পিছিয়ে বাবা আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা মালিকদের বিলাসবহুল গাড়ির ছবি প্রায়ই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তবে, এগুলোর সবই কোম্পানির নামে।

এ ব্যাপারে সাবেক কর কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘যে রিমুনারেশন কোম্পানি থেকে পায়, তার পরিমাণ ধরেন মাসে ৫০ লাখ টাকা। কিন্তু ফাইলে দেখা গেল দেখাচ্ছে ১০ লাখ টাকা বা ৫ লাখ টাকা। তারা আসলে বিগ ফিস। তাদের ইনকাম ট্যাক্সের ফাইলে কোনোকিছু করার সাহস কিংবা সুযোগ কোনোকিছু করার স্কোপও ছিল না।’

আয়কর নথিতে সাদাত ছাড়া সবাই বিপুল পরিমাণে জমি দেখিয়েছেন। এসব জমির দাম ধরা হয়েছে প্রায় পৌনে তিনশ কোটি টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa