জুমবাংলা ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে বেশ। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, শুনছেন তাদের অসুবিধার কথা। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। অন্যদিকে আশরাফুল আলম ওরফে হিরো আলম উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

প্রার্থীরা যখন প্রচারণায় ব্যস্ত তখনই বুধবার (৫ জুলাই) নিজের ওপর হামলার অভিযোগ এনেছেন হিরো আলম।

তিনি দাবি করেছেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় মহাখালী এলাকার সাততলা বস্তিতে একদল নারী তার ওপর হামলা করেছে।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বৃহস্পতিবার (৬ জুলাই) সাংবাদিকদের বলেন, হিরো আলমের ওপর হামলাকারী কোন দলের সেটি তদন্ত ছাড়া বলা যাবে না। অনুপ্রবেশকারী হতে পারে। দলে অনুপ্রবেশকারী রয়েছে যারা আওয়ামী লীগের নাম খারাপ করতে চায়। কোনো প্রার্থীর ওপর হামলাই সমর্থন করি না।

তিনি বলেন, সবাইকে আহ্বান করব কেউ কারো ওপর হামলার মনোভাব যাতে না রাখে।

Advertisement

আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, আওয়ামী লীগের জয় নিয়ে শঙ্কা নেই। ভোটার উপস্থিতি যত বাড়বে, আওয়ামী লীগে তত ভোট পড়বে। নির্বাচন করার সাংবিধানিক অধিকার সবার রয়েছে। যারা নির্বাচন করছে সবাইকে স্বাগত জানাই।

এর আগে বুধবার হামলার অভিযোগ তুলে হিরো আলম জানান, নির্বাচনী প্রচারণার জন্য মহাখালীর সাততলা বস্তিতে যাওয়ার সময় ২০ থেকে ২৫ জন নারীর একটি দল তাকে বাধা দেয়। তখন বাধা এড়িয়ে বস্তিতে ঢোকার চেষ্টা করলে কয়েকজন তার ওপর হামলা চালালে আইসিডিডিআর,বিতে আশ্রয় নেন।

হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী দাবি করে হিরো আলম বলেন, সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণার সময় মহিলা গুন্ডারা আমার ওপর হামলা চালায়। তারা সবাই আওয়ামী লীগের লোক। আমি এই হামলার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাব।

উল্লেখ্য, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন।

‘প্রিয়তমা’ দেখতে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা গেলেন শাকিব খান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.