
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. নুরেলাহি মিনা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করেন।’
রাষ্ট্রদূতগণ নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তাঁদেরকে ধন্যবাদ জানান এবং তাঁর দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



