
শনিবার (৩ জুলাই) তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘ভিক্ষুক পুনবার্সন কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন কৃষিমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন, ভিক্ষুকের জাতির কোনো সম্মান থাকে না। সারা পৃথিবীতে মাথা উঁচু করে, সম্মান নিয়ে চলতে হলে স্বনির্ভর হতে হবে। কারও নিকট হাত পাতলে চলবে না। তাই স্বাধীনতার পরপরই তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, খুবই আনন্দের বিষয় যে বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে মাথা তুলে দাঁড়িয়েছে। শুধু দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা নয়, বরং প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশকে এখন আর কারও কাছে হাত পাততে হয় না। কারও সাহায্যের ওপর নির্ভরশীল হতে হয় না। বরং বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য, বিশ্বের রোল মডেল।
ধনবাড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে উপজেলা প্রশাসন ১০ জন ভিক্ষুককে দুটি দোকান নির্মাণ করে দিয়েছে। এ দোকান থেকে প্রাপ্ত ভাড়া ভিক্ষুকরা নিজেরা ব্যয় করবেন। ফলে তাদের আর ভিক্ষা করে জীবন নির্বাহ করতে হবে না।
এ অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



