টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে কয়জন ভেবেছিল বাংলাদেশ দল সুপার এইটে খেলবে? অফফর্মে থাকা দলটাকে নিয়ে বেশিরভাগ মানুষেরই ধারণা ছিল নেতিবাচক। তবে সেসব উড়িয়ে টাইগাররা ইতোমধ্যেই নিশ্চিত করেছে সুপার এইট।

তামিম

Advertisement

পরের পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। তাদের টপকে সেমি-ফাইনালে যাওয়া টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ এমনটাই মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ইএসপিন ক্রিকইনফোর এক শোতে তামিম বলেন, ‘(হাসি) আসলে মিনি এশিয়া কাপ নয়। কঠিন হবে কাজটা। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে আগে খেলবে তারপর ভারত। আমি জানি কাজটা কঠিন হবে।’

‘আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে এবং যেভাবে টুর্নামেন্ট এগোচ্ছে আসলে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না সামনে কী হবে। বোলিং ভালো হচ্ছে বাংলাদেশের, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ নজর রাখার মত একটি দল হবে।’-যোগ করেন তিনি।

গ্রুপ পর্বের পরীক্ষায় পাশ করলেও বাংলাদেশ দলের ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন তামিম, ‘আসলে আমি বুঝতে পারছি ব্যাটিং কঠিন হচ্ছে এই টুর্নামেন্টে। উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। মাঝেমধ্যে নিজেকে আরেকটু বেশি ঢেলে দিতে হয়। আজকে যদি তানজিদের (তানজিদ হাসান তামিম) উইকেট দেখেন প্রথম বলে হিট করতে চাইলো। এই ধরনের কঠিন উইকেটে আসলে আরেকটু সময় নিতে হয়। সবাই ভালো ব্যাটার।’

বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশ কত টাকা পেল?

‘তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও (দাস) ভালো। (নাজমুল হোসেন) শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তারা উইকেটে আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ফলে এই বিষয়ের প্রতি সম্মান রেখে নিজেদের আরও ভালোভাবে কাজে লাগাতে হবে।’- যোগ করেন তামিম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.