Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাংলাদেশকে ৩২৭ রানের বিশাল টার্গেট দিল ইংল্যান্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

বাংলাদেশকে ৩২৭ রানের বিশাল টার্গেট দিল ইংল্যান্ড

By Hasan MajorMarch 3, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড়ে উঠেছে ইংল্যান্ড। জয়ের জন্য তামিম ইকবালের দলকে ৩২৭ রানের টার্গেট দিয়েছে ইংলিশরা। জেসন রয়ের সেঞ্চুরি আর অধিনায়ক জস বাটলারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান করে সফরকারিরা।

এর আগে মিরপুরে ২০০তম আন্তর্জাতিক ম্যাচে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডে থেকে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশ দলে। ক্রিস ওকস ও জফরা আর্চার জায়গা করে একাদশে সুযোগ পান স্যাম কুরান ও সাকিব মেহমুদ।

সপ্তম ওভারে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ফিল সল্ট (৭)। ভাঙে ২৫ রানের ওপেনিং জুটি। ক্রিজে আসেন প্রথম ম্যাচে জয়ের নায়ক ডেভিড মালান।

৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েছিলেন জেসন রয় ও মালান। তবে বোলিংয়ে এসে নিজের তৃতীয় বলে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মালানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ১৯ বলে ১১ রানে বাঁহাতি এই ব্যাটারের বিদায়ে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে।

জেমস ভিন্সকে বেশি সময় স্থায়ী হতে দেয়নি তাইজুল ইসলাম। ১৬ বলে ৫ রান করে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন তিনি। এরপর অধিনায়ক জস বাটলারকে নিয়ে বড় জুটি গড়েন রয়। ১০৪ বলে ওয়ানডে ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি তুলে নেন জেসন রয়। ব্লুমফন্টেইনের পর আবারও সেঞ্চুরি পেলেন তিনি।

সেঞ্চুরির পর রানের গতি বাড়িয়েছিলেন রয়। সাকিবকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। ১২৪ বলে ১৩২ রানের ইনিংসে ১৮টি চারের সঙ্গে হাঁকান ১টি ছক্কা। বাটলারের সঙ্গে তার জুটিতে উঠেছে ৯৩ বলে ১০৯ রান।

এরপর ৭ বলের মধ্যে আবারও আঘাত হানে বাংলাদেশ। তাসকিনের ধীরগতির শর্ট বলে মিডউইকেটে সাকিবের হাতে তুলে দেন উইল জ্যাকস। ৩ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

জেসন রয় থামলেও ছুট ছিলেন জস বাটলার। ৫০ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম হাসসেঞ্চুরি। এরপর শুরু করেন ঝড়। ফিফটির পর ১৩ বলে তুলে ফেলেছিলেন ২৬ রান। মেহেদী হাসান মিরাজের পরপর দুই বলে হাঁকান দুটি বিশাল ছক্কা। কিন্তু পরের বলে ইংলিশ অধিনায়ককে কট অ্যান্ড বোল্ড করে সাজঘরে ফেরান মিরাজ। ৬৪ বলে ৭৬ রান করেন বাটলার।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৩২৭ cricket ইংল্যান্ড ক্রিকেট খেলাধুলা টার্গেট দিল বাংলাদেশকে বিশাল রানের স্লাইডার
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

February 3, 2026
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

February 3, 2026
Latest News
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

বড় ধরনের পতনের মুখে

রেকর্ড পতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার, এক দিনেই বড় উত্থান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.