Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানো বেআইনি: পররাষ্ট্রমন্ত্রী
অপরাধ-দুর্নীতি জাতীয়

বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানো বেআইনি: পররাষ্ট্রমন্ত্রী

By Hasan MajorJanuary 31, 20202 Mins Read

বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানো বেআইনি: পররাষ্ট্রমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি দূতাবাসগুলো তাদের বাংলাদেশি কর্মচারীদের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যে নিয়োগ দিয়েছে তাকে বেআইনি হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। খবর ইউএনবি’র।

শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আইন মতে আমাদের দেশে যারা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হন তারা কেউ বাংলাদেশি নাগরিক হতে পারেন না।’

নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর দূতাবাসগুলো ইসির কাছে থেকে মোট ৭৪ জনের পর্যবেক্ষক কার্ড নিয়েছে। এর মধ্যে বিভিন্ন দূতাবাসে চাকরি করা ২৮ জন বাংলাদেশি রয়েছেন। বাকি ৪৬ জন বিদেশি পর্যবেক্ষক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হবেন তাদের অবশ্যই অ-বাংলাদেশি নাগরিক হতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন মিশন তাদের কর্মচারী বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। এটা আইনের লঙ্ঘন। প্রত্যেক দেশেই এ নিয়ম রয়েছে।’

তিনি ঢাকার বিদেশি দূতাবাসগুলোকে দায়িত্বশীল হওয়ার এবং আচরণবিধি অনুসরণ করার আহ্বান জানান।

ইতোমধ্যে যেসব বাংলাদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক হয়েছেন তা বাতিল করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘সেটা নির্বাচন কমিশন জানে। তবে মিশনগুলোকে দায়িত্ব নেয়া উচিত। তারা যেহেতু আইন জানে, সুতরাং তাদের উচিত যেসব বাংলাদেশি কর্মচারীদের তারা আন্তর্জাতিক পর্যবেক্ষক বানিয়েছে তাদের ভোটকেন্দ্র পরিদর্শনে যেতে না দেয়া।’

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালায় (ধারা ১২: বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থার নির্বাচন পর্যবেক্ষণ) বলা হয়েছে- নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা/কূটনৈতিক মিশনের নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার বিধান নেই।

আন্তর্জাতিক সংস্থা/কূটনৈতিক মিশনের বিদেশি কর্মকর্তা/কর্মচারী বিদেশি পর্যবেক্ষক এবং স্থানীয় কর্মকর্তারা স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হবে। বিদেশিদের বিদেশি পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী এবং স্থানীয়দের স্থানীয় পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী আবেদন করতে হবে।

শনিবার অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে ঢাকায় অবস্থিত বিদেশি কূটনীতিকরা পর্যবেক্ষক হিসেবে শহরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করতে যাচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

July 13, 2026
আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

July 13, 2026
Tarek Rahman

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

July 13, 2026

Latest News

Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

Tarek Rahman

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa