
বেশ কয়েকদিন দিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন পায়েল। ইতোমধ্যে তাদের আঙটিও বদল হয়েছে। বর্তমানে পায়েল রয়েছেন আমেরিকায়।
সম্প্রতি পায়েলকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন প্রেমিক আজান। এরইমধ্যে সেই গাড়ি নিয়ে নিজের ফেসবুক ওয়ালে দু’জনের ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন পায়েল। আর সেই ছবিতে সবাই পায়েলকে শুভেচ্ছা জানিয়েছেন।
পায়েল বলেন, ‘আমার দেশেও একটি বিএমডব্লিউ আছে। এবার আমেরিকায় আসতেই আজান আমাকে সারপ্রাইজ দিল। বিএমডব্লিউ উপহার দিল সে আমায়। এটা আমার জন্য খুব ভালো লাগার একটি বিষয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



