Advertisement

জুমবাংলা ডেস্ক : ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দর সম্প্রসারণ করতে ভারত বাংলাদেশের কাছ থেকে জমি চেয়েছে, এমন কোনো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো চিঠি পাইনি…, এ সম্পর্কে আমার কিছু জানা নেই।’ খবর-ইউএনবি’র

‘তবে স্বরাষ্ট্রমন্ত্রী (আসাদুজ্জামান খান) ভারত সফর করবেন। তখন তিনি এ ব্যাপারে আলোচনা করতে পারেন। আমরা এ ব্যাপারে কোনো চিঠি পাইনি,’ যোগ করেন তিনি।

বাংলাদেশের আখাউড়া থেকে আগরতলার দূরত্ব ১৫ কিলোমিটারের মতো। আবার আগরতলা শহর থেকে বিমানবন্দর প্রায় ১৪ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত।

তাই ভারত সরকার সম্প্রতি বিমানবন্দরটিকে আধুনিকায়নের (সম্প্রসারণ) জন্য বাংলাদেশ সরকারের কাছে জমি চেয়েছেন বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন বেরিয়েছে। সে প্রসঙ্গে দৃষ্টিপাত করা হলে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

প্রসঙ্গত ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা উপকণ্ঠে অবস্থিত আগরতলা বিমানবন্দরটি মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসাবে পরিচিত। বিমানবন্দরটিকে উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর ধরা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.