Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে এ কি বললেন রোহিত শর্মা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে এ কি বললেন রোহিত শর্মা

বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে এ কি বললেন রোহিত শর্মা
By rskaligonjnewsDecember 3, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটটাই পাল্টে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের নানা দেশে আইপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ চালু হলেও আইপিএলের আশেপাশে কিছুই নেই। এখানে খেলার জন্য দল পাওয়ার জন বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। সেই দিক বিবেচনা করলে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে স্থান একেবারে নগণ্য।

রোহিত

Advertisement

তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিৎ। ‘আমি আশা করি। আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে’-শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে ঠিক এভাবেই বলেছেন ভারত অধিনায়ক।

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত এখন ঢাকায় অবস্থান করছে। রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। সেই সিরিজের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রোহিত। সেখানে উঠে আসে আইপিএল প্রসঙ্গ।

আইপিএল বললে বাংলাদেশের সাকিব আল হাসানের কথাই আসে সবার আগে। গত আসরে দল পাননি, এর আগে নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি। এ ছাড়া আইপিএলে সাকিব ছিলেন নিয়মিত মুখ। দুবার চ্যাম্পিয়নের স্বাদও পেয়েছেন। তারপরে আসবে মোস্তাফিজুর রহমানের নাম। প্রথম আসরেই বোলিংয়ে মুগ্ধ করেছিলেন, হয়েছেন চ্যাম্পিয়ন। এরপর পারফরম্যান্সের চড়াই-উতরাই থাকলেও তার প্রতি আইপিএলের দলগুলোর আগ্রহ কমেনি।

এ দুজন ছাড়া কোনো বাংলাদেশি আইপিএলে নিজেদের জায়গা তৈরি করতে পারেননি। মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, তামিম ইকবালরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। গতবার তাসকিন আহমেদ ডাক পেয়েছিলেন, তবে দেশের খেলার কথা বিবেচনায় তিনি যাননি। মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমরা নিলামে নাম নিবন্ধন করলেও তাদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি।

আগামী আসরের জন্য নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশ থেকে , সাকিব, তাসকিন, লিটন দাশ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ আইপিএলে নাম দিয়েছেন বলে জানা আর দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে রিটেইন করায় তার অংশগ্রহণ নিশ্চিত।

রোহিত বলেন, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।

নীল-সাদায় রঙিন লিটনের গাড়ি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

June 26, 2026
Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

June 26, 2026
জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

June 26, 2026

Latest News

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

Worldcup

শেষ ৩২ এ জায়গা হলো কাদের, বাদ পড়ল কারা

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa